1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী

  • সম্পাদনার সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল বারী এমপি বলেছেন, দেশের নদী-নালা ও খালগুলো খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খাল-নালা, জলাধার খননে সচল থাকলে বর্ষায় জলাবদ্ধতা এবং খরার সময় পানির সংকট অনেকটাই কমে যেত। সোমবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে মুরালী-ভাবকী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বারী বলেন, খাল খনন কর্মসূচি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর দূরদর্শী উদ্যোগের অংশ। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ কর্মসূচি অব্যাহত রাখেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে নদী-নালা ও খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের কোন উন্নয়ন হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। কোথাও অনিয়ম বা দুর্নীতি দেখা গেলে সরাসরি তাকে জানাতে আহ্বান জানান তিনি।
পানি সম্পদ মন্ত্রণালয় উদ্যোগে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজনে ও জেলা প্রশাসন সহযোগিতায় ২ হাজার ৮০০ মিটার দীর্ঘ মুরালী-ভাবকী খাল খনন কাজের উদ্বোধন করেন এবং সেখানে একটি নারকেল গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে জয়পুরহাট জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, ক্ষেতলাল পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মিটু তালুকদার,জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies