1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

  • সম্পাদনার সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারাদেশে খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন ।mসোমবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বেলগাপুর থেকে জুলুপাড়া ১২০০ মিটার বিললতা খাল খনন উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। mমন্ত্রী বলেন, নওগাঁ ধানের জন্য বিখ্যাত। আমাদের খাদ্যের যে চাহিদা সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সেই লক্ষ্য নওগাঁসহ সারাদেশের সকল নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে। নওগাঁ-১ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ -৫ আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ -৪ আসনের সাংসদ ইকরামুল বারী টিপু, নওগাঁ-৩ আসনের সাংসদ ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. ইনামুল কবিরসহ জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী। জানা গেছে, সরকারের নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশজুড়ে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানে খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এই উপ-প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৫ লাখ ১০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। খালটি খনন সম্পন্ন হলে প্রায় ১০৫টি পরিবার উপকৃত হবে এবং প্রায় ৫৭৫ হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies