1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

  • সম্পাদনার সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আশিক রহমান (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল সোমবার (১৬ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাত ২টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়ীয়া গ্রামের আজিজুল হক মঞ্জুর ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সদস্য। পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, ককটেল, পেট্রোল বোমা ও দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর হামলাকারীরা একটি মিছিল নিয়ে বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়। এ ঘটনায় ওই বছরের ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০ জনের নামে নাশকতা মামলা হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ছাত্রলীগ নেতা আশিক রহমানকে সেই মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies