1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

রাণীনগরে চোরাই ভ্যানসহ তিনজন গ্রেফতার

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থেকে চুরি যাওয়া ভ্যান বগুড়ার দুপচাঁচিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এসময় স্থানীয়রা চুরির সাথে জরিত তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল হক খাঁন জানান,উপজেলার একডালা গ্রামের সিরাজুল ইসলামের একটি চার্জার ভ্যান শুক্রবার দুপুরে চুরি হয়ে যায়। এঘটনায় শনিবার রাতে সিরাজুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। এরই মধ্যে বগুড়ার দুপচাঁচিয়া সদর এলাকায় একটি দোকানের সামনে ভ্যানগাড়ী থেকে ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা করছিল তিনজন। এতে স্থানীয়দের সন্দেহ হওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর গ্রামের লালু প্রামানিকের ছেলে সোহেল রানা (২২),একই গ্রামের ভুট্র সরদারের ছেলে হৃদয় হোসেন (২০) এবং একই এলাকার চাঁপাপুর গ্রামের হাফিজারের ছেলে আল আমিন (৩৫) কে আটক করে। এর পর ভ্যান চুরির কথা শিকার করলে রাণীনগর থানায় সংবাদ দিয়ে রোববার সকালে পুলিশের হাতে তুলে দেয়া হয়।  রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ভ্যানচুরির ঘটনায় গ্রেফতারকৃত তিনজনকেই রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতরা আর কোন চুরির সাথে জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies