1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫ বার প্রদশিত হয়েছে

বগুড়ায় গরীব, দু:স্থ, এতিম, অসহায়, সুবিধাবঞ্চিত ও কর্মহীন ৪০ জন মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলো বগুড়া সদরের নারী সংগঠন নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটি। নারীদের নিয়ে গঠিত সংগঠনটির সদস্যরা উপস্থিত থেকে রোববার ১৫ মার্চ বিকালে এই ঈদ সামগ্রী বিতরণ করেন। বগুড়া শহরের আজিজুল হক কলেজ রোড (পুরাতন) এর সুবিল ব্রীজ সংলগ্ন সাধারণ বীমা ভবনের নিচতলায় নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শারমিন সুলতানা। আ‌রো উপ‌স্থিত ছিলেন আয়শা সিদ্দিকা, আরফিনা দোয়েল, চন্দনা, লায়লা কান্তা, শাম্মি আকতার, নোশিন ফাবিয়া, আশা আকতার আলো, পূজা, রিমা সুলতানাসহ অন্যান্য সদস্যগণ। এর আগে নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটি থেকে নারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণে যুব উন্নয়নসহ বিভিন্ন প্রশিক্ষকগণ হাতের কাজের সেলাই, হ্যান্ড এমব্রয়ডারির প্রশিক্ষণের পাশাপাশি শিশুদের, নারীদের পোষাকে রঙিন সুতায় ফুল তোলার প্রশিক্ষণ প্রদান করে।
বগুড়া নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শারমিন সুলতানা জানান, অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেমাইম চিনি, তেল, চাল ডালসহ প্রায় ১০ প্রকার খাবার ছিলো। যা ঈদের দিনে পরিবার পরিজন নিয়ে আনন্দের সাথে খেতে পারবেন। যে টুকু সামর্থ্য ছিলো তার মাঝেই বিতরণ করা হয়েছে। এজন্য যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies