গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ১৪ মার্চ-২৬ শনিবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘীতে বায়তুস সূজুত জামে মসজিদে গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। দিনব্যাপী কোরআন তেলাওয়াত শেষে দোয়া মোনাজাতে অংশ নেন সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তার পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, উপজেলা বিএনপির সহ-সভাপতি নবীর উদ্দিন আকন্দ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক, বগুড়া শাখার উপ-সহকারী পরিচালক ফুরকান হামিদ, বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, সুপার মোসলেম উদ্দিন, মশিউর রহমান মাখন, আব্দুর রহিম রঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহ্বায়ক সম্রাট মাহারুফ, আশরাফুল ইসলাম, জেলা যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, উপজেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, মিল্টন হোসাইন, যুবদল নেতা আঞ্জু মন্ডল, জাহাঙ্গীর আলম পোটল, সাহাদাত হোসেন মিঠু, আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, স্বেচ্ছাসেবক দল নেতা রিবন মিয়া, শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, “জীবন” স্বেচ্ছায় মানবিক সংগঠন এর সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইন্তেজার রহমান সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনিরুজ্জামান মনির।