নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র ক্লাবের সহ-সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাকীম আব্দুল মান্নানের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা। ইফতার মাহফিলে ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক কাউন্সিলর মোঃ জালাল উদ্দিন, মোঃ ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ মাসুদ পারভেজ রানা, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জু, সদস্য আব্দুল মান্নান মন্ডল, আব্দুল আহাদ, মাওলানা হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন, আব্দুর রহিম প্রমুখ। এছাড়াও উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, মাদ্রাসার এতিম শিক্ষার্থীবৃন্দ ও গরীব-দুঃখীসহ সাধারণ জনগণ।