1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

দুপচাঁচিয়ায় পুকুরে বিষ প্রয়োগ ও আগুন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুরা এলাকায় কাজল প্রামানিকের লীজকৃত পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এসময় তারা পুকুর পাড়ে অবস্থিত মাছের খাদ্য রাখার ঘরে আগুন লাগিয়ে দেয়। গত ১০মার্চ মঙ্গলবার রাতের কোনো এক সময় এ বিষপ্রয়োগ ও আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কাজল প্রামানিক জানিয়েছেন। এ ঘটনায় কাজল উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন।  ক্ষতিগ্রস্থ কাজল প্রামানিক জানান, তিনি খাস পুকুরটি লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। কয়েকদিন ধরে স্থানীয় কিছু যুবকদের সঙ্গে তার পুকুর নিয়ে বিরোধ চলছিল। তিনি ঘটনারদিন রাতে পুকুর থেকে বাড়ি ফিরেন। তার অনুপস্থিতিতে রাতের কোনো এক সময় কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে এবং মাছের খাদ্য রাখার ঘরে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় লোকজন তার পুকুর পাড়ে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন তার পুকুরে সব মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপচাঁচিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।  উপজেলা নিবাহী অফিসার শাহরুখ খান পুকুরে বিষ প্রয়োগ ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies