1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রংপুর সদর উপজেলার খলেয়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯ বার প্রদশিত হয়েছে

​আসাদুজ্জামান টিটু,রংপুর: রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৯ মার্চ) স্থানীয় গঞ্জিপুর স্কুল এন্ড কলেজ মাঠে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খলেয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফজলু হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং রংপুর সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মো. আব্দুল গণী। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলার আমির মাওলানা মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাওছার আলম শাহ এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও জামায়াত নেতা মেজবাহুল ইসলামসহ খলেয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য ও স্থানীয় জামায়াত-বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।​ পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খলেয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল কাদের। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত কয়েকশ’ নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies