1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১২টি পরিবারের রাস্তা বন্ধ করে দিয়েছে এক প্রভাবশালী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২১ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর ( নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১২টি পরিবারের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে এক প্রভাবশালী ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উজেলা সদরের ঘোষ পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষপাড়ায় পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১২টি পরিবার বসবাস করে আসছিল। সম্প্রতি একই এলাকার গিরেন্দ্রনাথ ঘোষের পুত্র প্রভাবশালী তাপস ঘোষ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবার গুলোর বসবাসের জায়গাকে নিজের বলে দাবী করে তাদেরকে উচ্ছেদের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তাপস ঘোষ ইটের প্রাচীর দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবার গুলোর বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন ওই পাড়ায় বসবাসকারীরা। ওইখানের বাসিন্দা অনিল পহান ও সুশীল পাহান জানান, তাদের দাদা দরশত পাহানের নামে রেকর্ডভুক্ত জমিতে তারা বসবাস করছেন। তাপস ঘোষ অন্যায়ভাবে এ জমি নিজের দাবী করে তাদেরকে উচ্ছেদের চেষ্টা করছে এবং তাদের বাড়ির সামনে ইটের প্রাচীর দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এ রাস্তা বন্ধ করে দেয়ায় চরম বিপাকে পড়েছে ওইখানে বসবাসকারী ১২টি পরিবার। এ রাস্তা বন্ধ করে দেয়ায় অনেক কষ্টে বিকল্প পথে একটি ডোবা দিয়ে তাদেরকে বাড়ি থেকে বের হতে হচ্ছে। খড়ার সময় এ পথে যাওয়া সম্ভব হলেও বর্ষা মৌসুমে পানি জমে এ পথটিও বন্ধ হয়ে যাবে বলে জানান ওখানকার বাসিন্দারা। এ বিষয়ে মানবাধিকার কর্মী ও আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপংকর লাকড়া বলেন, মানবিক কারনে ১২টি পরিবারের চলাচলের রাস্তা খুলে দেয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies