1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নিজ স্ত্রী ও ৫ বছর বয়সী শিশু কন্যাকে ছুরিকাঘাতে খুনের পর গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন জয় (২৮) নামে এক যুবক। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শয়নকক্ষে ঢুকে স্ত্রী ও শিশু কন্যার ওপর ধারালো ছুরি নিয়ে চড়াও হন জয়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় স্বজন ও প্রতিবেশীদের আর্তচিৎকারে একই ছুরি নিজের গলায় চালিয়ে দেন জয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্তি এবং গভীর পারিবারিক কলহের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা ও পারিবারিক বিভিন্ন বিষয়ে তিনি প্রায়ই বাড়িতে অশান্তি করতেন। শৈশব থেকেই শাসনহীন ও বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত জয়ের আচরণে অতিষ্ঠ ছিল এলাকাবাসী।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies