1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীর সীমান্তে বিপুল ভারতীয় মদ, এসকফ সিরাপ ও ট্যাবলেট জব্দ

  • সম্পাদনার সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, এসকফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (৩ মার্চ) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনে বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বিকেল আনুমানিক ৪টার দিকে আলাইপুর বিওপি’র একটি আভিযানিক দল বাঘা থানার গোকুলপুর ৫ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালায়। কাঁশবনের ভেতরে লুকিয়ে রাখা একটি ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।মএকই দিন রাত ৯টার দিকে শাহাপুর বিওপি’র নিয়মিত টহল দল কাটাখালী থানার শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।
এ সময় রাত ৯টার দিকে চরমাজারদিয়া বিওপি’র সদস্যরা দামকুড়া থানার হারুপাড়া এলাকায় একটি কলাবাগানে অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।মপরে রাত সাড়ে ৯টার দিকে তালাইমারী বিওপি’র আরেকটি দল মতিহার থানার চরসাতবাড়িয়া এলাকায় পদ্মার চরের ঝাউবনে একটি ব্যাগে লুকানো অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
সর্বশেষ রাত সাড়ে ১১টার দিকে সোনাইকান্দি বিওপি’র টহল দল দামকুড়া থানার বেড়পাড়া এলাকা থেকে ৬১ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করে। এ সিরাপগুলোও দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।বিজিবি-১ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অন্যান্য মাদকদ্রব্য কাটাখালী, দামকুড়া ও মতিহার থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies