1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

হাসপাতাল চত্বর ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করলেন পাবনা-৩ আসনের এমপি আছগার

  • সম্পাদনার সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: জামায়াত নেতাদের সাথে নিয়ে হাসপাতাল চত্বর ঝাড়ু দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন পাবনা-০৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। সোমবার (০২ মার্চ) দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করেন তিনি। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে হাসপাতালের সার্বিক বিষয় ও চিকিৎসা সেবা নিয়ে আলোচনাও করেন সংসদ সদস্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মাওলানা আলী আছগার বলেন, “স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি রোগ প্রতিরোধ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। জনগণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও নিরাপদ ও কার্যকর করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু রাখতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালিব, সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান সাপিনুর ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. আব্দুল হাই আল-রাজী, ফরিদপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউর রহমান, ফরিদপুর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মজিবর রহমান। এছাড়ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান এবং নিয়মিত মনিটরিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও জনবান্ধব করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারাবাহিক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সেবা গ্রহণকারী রোগী ও স্বজনরা একটি স্বাস্থ্যসম্মত পরিবেশে চিকিৎসাসেবা পাবেন।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies