মহাদেবপুর(নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে মাটিতে বসে কীর্তন শুনলেন নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী )আসনের এমপি ফজলে হুদা বাবুল । জানা গেছে উপজেলার কর্ণপুর শ্রীপুর গ্রামে ১৬ প্রহর ব্যাপী হরিবাসরের আয়োজন করা হয়। এ আয়োজনের প্রধান আতিথি নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী )আসনের এমপি ফজলে হুদা বাবুল গত রবিবার রাতে হরিবাসর স্থলে পৌছলে তাঁকে তাঁর জন্য নির্ধারিত প্রধান অতিথির চেয়ারে বসার আহবান জানানো হয়। ফজলে হুদা বাবুল চেয়ার ছেড়ে দশর্ক শ্রোতাদের সাথে মাটিতে বসে কীর্তন শোনেন। সাধারণ দশর্কদের সাথে এভাবে মাটিতে বসে উপস্থিত সবার মনে স্থান করে নেন ফজলে হুদা বাবুল। কীর্তন শুনতে আসা দশকরা বলেন এর আগে কোন এমপিই এভাবে তাদেও সাথে মাটিতে বসেননি। এ সময় ফজলে হুদা বাবুল বলেন বিগত সময়ে অনেক হিন্দু নির্যতনের শিকার হয়েছেন, আমি যতদিন এমপি আছি ততোদিন কোন হিন্দুর উপর নিযাতন হতে দিবনা , আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মকর্ম পালন করবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যন আব্দুস সাত্তার নান্নু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উত্তরগ্রাম ইউনিযন কৃষক দলের সভাপতি বিষু, বিএনপি নেতা পিন্টু, ইমদাদুল , কুদ্দুস মৃধা ,শ্যামল জোয়ারদার প্রমুখ।