গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৭ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিল্টন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, লোভ-লালসা উর্ধ্বে থেকে সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আগেকার ফ্যাসিষ্ট আ’লীগ সরকার অনিয়ম-দুর্নীতি, লুটপাট আর বিরোধী পক্ষকে দমন-নিপীরণ করা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু বর্তমান বিএনপির সরকার দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নানামুখী উন্নয়নমূলক কাজ করে যাবেন-ইনশাল্লাহ্। শনিবার গাবতলী পাইলট হাইস্কুল হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গদল এর আয়োজনে আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন এবং সাহাদত হোসেন খান সাগর। প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, মফিদুল ইসলাম, নজমল হোসেন, নুরুল ইসলাম, নবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকী, মুঞ্জুর মোর্শেদ, ফিরোজ মন্ডল, সুরাইয়া জেরিন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, আব্দুল গফুর টুকু, মোরশেদ আল আমিন লেমন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান রঞ্জু, বিএনপি নেতা আব্দুস সোবাহান,
জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সেলিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মতিয়ার রহমান মতি, মিনহাজুল ইসলাম, মশিউর রহমান সুমন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার দেব, সোহেল রানা, যুবদল নেতা হযরত আলী, আব্দুল হালিম, রনি আহম্মেদ, জনি ইসলাম, শিপন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ঠান্ডু, আরাফাত রহমান, ইলিয়াস মাহমুদ উজ্জল, সোহেল মন্ডল, উপজেলা তাঁতীদলের সভাপতি রাশেদুর রহমান রাঙ্গা, উপজেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, সদস্য সচিব আব্দুর রহমান লেমন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলম আকন্দ, সাধারণ সম্পাদক শাহীন পাইকার, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুট্টো, উপজেলা জাসাসের সভাপতি আরেফুর রহামন লিটন, উপজেলা ওলামা দলের সভাপতি নূর আলম, কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক রাজ আহম্মেদ সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।