পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়া রেলস্টেশনে ছিন্নমূল, সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বগুড়া জেলা ছাত্রদল। মানবিক এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। ১ মার্চ রবিবার বিকেলে বগুড়া রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইফতার বিতরণকালে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, রমজান আত্মসংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অবহেলিত মানুষদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াই আমাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের পাশে থাকতে চায়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বচ্ছ, শাহ্ ইসতিয়াক ইমন, আশিকুর রহমান সম্্রাট, রিদয় হাসান, এস,এম জাকির ও মুহিব হাসানের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, শরিফুল ইসলাম নিরব, রুহুল আমিন, আমিনুর ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, মিরাজ হোসেন নুর, মোহর প্রান্ত; সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ হোসেন, রনি আহম্মেদ রুমান; সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন; সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওহাব রিয়াজ; তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফাহিম শাহারিয়ার; ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর হোসেন। শহর ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হাসান উপস্থিত ছিলেন। বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব ও সদস্য সচিব আহসান হাবীব সাকিব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন যুগ্ম আহ্বায়ক নাসিফ আল মারফি, রিয়াজ আহমেদ, ফাহাদ নুর, সানভির সিয়াম, আশফাকুর অভি, আল নাফিউ সীন, মিজানুর রহমান, জিহাদ, মুরাদ ও সদস্য মোত্তাকিন খান,সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব সোহাগ হোসেন, জাহিদ হোসেন ও রবিউল ইসলাম। এছাড়া ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. মেরাজুল ইসলাম (মিলন) সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।