1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ার শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ  ৪০ কর্মকর্তা নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ক্ষমতার কেন্দ্রে বড় রদবদল: তিন জনের নির্দেশেই চলবে ইরান মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ইস্যুতে কূটনৈতিক সমাধান চায় বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে ঢাকার নিন্দা বগুড়া রেলস্টেশন এলাকায় ছিন্নমূল ও পথচারীদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিশেনের কমিটি গঠন লোভ-লালসা উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে-এমপি মোরশেদ মিল্টন নন্দীগ্রামে গভীর নলকূপের পানিসেচ ড্রেন ভেঙে জমি চাষাবাদে বাঁধা দেওয়ার অভিযোগ বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

বগুড়ার শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলা

  • সম্পাদনার সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬ বার প্রদশিত হয়েছে

বগুড়ার শাজাহানপুরে সরকারের ঈদ উপহার হিসেবে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ কেজি করে ভিজিএফ এর চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার দুপুরে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদের সভা চলাকালে নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করেন। এ সময় ইউপি সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠি দিয়ে পরিষদের বারান্দা ভাঙচুর করে। এসময় কয়েকজন সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য সরকারিভাবে ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৬ হাজার ৫৪৬ জন উপকারভোগীর মধ্যে এই চাল বিতরণ করা হবে। চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে কার্ডের ভিত্তিতে চলতি সপ্তাহে চাল বিতরণের কথা রয়েছে। খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, তার ইউনিয়নে ৬৩৫ জনের নামে চাল বরাদ্দ এসেছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে কার্ড বিতরণের লক্ষ্যে পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক চলছিল। এ সময় খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশারের নেতৃত্বে ৪০-৫০ জন নেতাকর্মী এসে বরাদ্দকৃত কার্ডের অর্ধেক তাদেরকে দিতে হবে বলে দাবি করেন। এনিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে। লাঞ্ছিত ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন, “ গরিব মানুষের ঈদ উপহারের ভাগ কেন দিতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” তবে অভিযোগ অস্বীকার করে খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ডেকেছিলেন, তাই আমরা সেখানে গিয়েছিলাম। আমি শুধু বলেছি, প্রত্যেক ওয়ার্ডের মেম্বাররা যেন নিজ নিজ ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সঙ্গে সমন্বয় করে ভিজিএফের চাল বিতরণ করেন। অর্ধেক কার্ড চাওয়ার অভিযোগ সঠিক নয়।” এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies