1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ার শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ  ৪০ কর্মকর্তা নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ক্ষমতার কেন্দ্রে বড় রদবদল: তিন জনের নির্দেশেই চলবে ইরান মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ইস্যুতে কূটনৈতিক সমাধান চায় বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে ঢাকার নিন্দা বগুড়া রেলস্টেশন এলাকায় ছিন্নমূল ও পথচারীদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিশেনের কমিটি গঠন লোভ-লালসা উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে-এমপি মোরশেদ মিল্টন নন্দীগ্রামে গভীর নলকূপের পানিসেচ ড্রেন ভেঙে জমি চাষাবাদে বাঁধা দেওয়ার অভিযোগ বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

ক্ষমতার কেন্দ্রে বড় রদবদল: তিন জনের নির্দেশেই চলবে ইরান

  • সম্পাদনার সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

এক চরম উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দেশটির সংবিধিবদ্ধ শক্তিশালী সংস্থা ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর অন্যতম সদস্য ৬৭ বছর বয়সী বর্ষীয়ান আলেম আয়াতুল্লাহ আলিরেজা আরাফিকে তিন সদস্যের একটি শক্তিশালী অন্তর্বর্তীকালীন কাউন্সিলে নিয়োগ দেওয়া হয়েছে। ইরানের প্রচলিত আইন অনুযায়ী, পরবর্তী সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার নির্বাচিত না হওয়া পর্যন্ত এই বিশেষ কাউন্সিলই দেশ পরিচালনা করবে। দেশটির প্রভাবশালী সালিশি সংস্থা ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’ আরাফির এই নিয়োগ নিশ্চিত করেছে। নবগঠিত এই কাউন্সিলে আরাফি যোগ দিচ্ছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিচার বিভাগের প্রধান কট্টরপন্থী নেতা গোলাম-হোসেন মোহসেনি-এজেই-এর সাথে। এই তিনজনের হাতেই এখন দেশটির ভবিষ্যতের চাবিকাঠি। নেপথ্যে ক্ষমতার লড়াই ও আইআরজিসি সংকট ইরানের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসন ক্ষমতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে আইআরজিসি (IRGC) এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তবে চূড়ান্ত ক্ষমতার ভারসাম্য ঠিক কোন দিকে হেলে পড়বে, তা নিয়ে এখনও গভীর অনিশ্চয়তা কাটেনি। এদিকে, গত এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো আততায়ী হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার। দেশটির এই অভিজাত সামরিক ও অর্থনৈতিক বাহিনীর ইরানের রেভোলিউশনারি গার্ড কোর আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে আহমাদ ভাহিদিকে নিয়োগ দেয়া হয়েছে। একদিকে ক্ষমতার পালাবদল আর অন্যদিকে সামরিক নেতৃত্বে শূন্যতা—সব মিলিয়ে ইরান এখন এক নজিরবিহীন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies