1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী: সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে-প্রধানমন্ত্রী  আফগান-পাক সীমান্তে ভয়াবহ সংঘাত: ৩৩১ তালেবান নিহতের দাবি পাকিস্তানের, পাল্টা যুদ্ধবিমান ভূপাতিত করার ঘোষণা আফগানিস্তানের বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল উপসাগরজুড়ে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা, নিহত ৫১ বগুড়ায় সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর সহধর্মিনীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগ ছওতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ইফতার সামগ্রী বিতরণ  বগুড়া সিটি কর্পোরেশন গঠন চুড়ান্ত পর্যায়ে, ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী-প্রতিমন্ত্রী শাহে আলম ঘোড়াঘাটে আলুর মাঠে বাম্পার ফলন, পাইকারি বাজারে দাম নেই, লোকসানের কৃষক

বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে-প্রধানমন্ত্রী 

  • সম্পাদনার সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মকর্তা-কর্মাচারীরাও সেই সরকারের অংশ উল্লেখ করে তিনি বলেন, সরকার তখনি ভালো করবে, যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। আজ শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রথমবারের মতো কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তারেক বলেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরই কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো থাকে। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাদী দলের নির্বাচনী মেনিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সকল অ্যাজেন্ডাগুলো বাস্তবায়নে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চান। তারেক রহমান বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করে। তিনি বলেন, আমরা সবাই যদি একসাথে কাজ করি, তাহলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারব। এছাড়া দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। এছাড়া জাতিকে একটি সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দফতর সংস্থার প্রধানগণ, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies