1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী: সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে-প্রধানমন্ত্রী  আফগান-পাক সীমান্তে ভয়াবহ সংঘাত: ৩৩১ তালেবান নিহতের দাবি পাকিস্তানের, পাল্টা যুদ্ধবিমান ভূপাতিত করার ঘোষণা আফগানিস্তানের বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল উপসাগরজুড়ে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা, নিহত ৫১ বগুড়ায় সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর সহধর্মিনীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগ ছওতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ইফতার সামগ্রী বিতরণ  বগুড়া সিটি কর্পোরেশন গঠন চুড়ান্ত পর্যায়ে, ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী-প্রতিমন্ত্রী শাহে আলম ঘোড়াঘাটে আলুর মাঠে বাম্পার ফলন, পাইকারি বাজারে দাম নেই, লোকসানের কৃষক

বগুড়া সিটি কর্পোরেশন গঠন চুড়ান্ত পর্যায়ে, ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী-প্রতিমন্ত্রী শাহে আলম

  • সম্পাদনার সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার প্রদশিত হয়েছে

বগুড়া সিটি কর্পোরশন গঠনের বিষয়টি একেবারে চুড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বগুড়া সিটি কর্পোরেশন গঠন একেবারে দ্বারপ্রান্তে। তবে যেহেতু বগুড়া প্রধামন্ত্রী তারেক রহমানের জেলা তাই সিটি কর্পোরেশনের বিষয়ে তিনিই সিদ্ধান্ত নিবেন। তাঁর সঙ্গে কথা বলে বিষয়টি চুড়ান্ত করা হবে। অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের সম্ভাব্য কর্মসূচীটি এখনও চুড়ান্ত হয়নি। দু’একদিনের মধ্যে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এর আগে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মতবিনিময় সভায় অংশ নিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে স্থানীয় সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিমিয় সভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দীর্ঘ ১৭ বছর উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়ার কাঙ্খিত উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, বগুড়ার মানুষের বঞ্চনা রয়েছে তাই প্রচুর আশা-আকাঙ্খাও রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বগুড়াকে সুন্দর করে গড়ে তুলবার জন্য জেলার সকল সংসদ সদস্য মিলে এক সঙ্গে কাজ করা হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ জেলা ও পুলিশ প্রশাসন এবং সরকারের বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies