বগুড়ায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রদল বগুড়া জেলা শাখা। ইফতার মাহফিল আয়োজনের পরিবর্তে সমাজের অবহেলিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ১০ ই রমজান ২৮ ফেব্রুয়ারি শনিবার ছওতুল কুরআন নূরনী হাফেজিয়া মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনি বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে বাস্তবে রূপ দিতে আমরা ইফতার মাহফিলের পরিবর্তে এতিম শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং অসহায়দের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। এ কর্মসূচির নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাছান, বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, খেজুর, চিনি, ছোলা, ডাল, তেল, নিত্যপ্রয়োজনীয় ইফতার উপকরণ। এর ফলে সংশ্লিষ্ট মাদ্রাসায় শিশুদের রমজান মাসের ইফতার ব্যবস্থায় সহায়তা মিলবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহুল আমিন; যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়, সম্রাট বাবু ও হাবিবুর রশিদ স্বচ্ছ; সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ হোসেন; তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফাহিম শাহারিয়ার। ছাত্রনেতা ছামিউল ইসলাম লিছান এছাড়া ও শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুল রহমান রিমন; সহ-সভাপতি তানিন; সহ-সাধারণ সম্পাদক রাহাদ হাসান। সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম ও রবিউল ইসলাম; বগুড়া সদর উপজেলার আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হোসাইন; যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, হাসরে জনি, মাসুদ রানা গোলাপ, আহসান হাবিব ছনি, শাওন ও রাফি। ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন রিংকু, দিনার, ইমতিয়াজ, রাহি এবং ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. মেরাজুল ইসলাম (মিলন)।