1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী: সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে-প্রধানমন্ত্রী  আফগান-পাক সীমান্তে ভয়াবহ সংঘাত: ৩৩১ তালেবান নিহতের দাবি পাকিস্তানের, পাল্টা যুদ্ধবিমান ভূপাতিত করার ঘোষণা আফগানিস্তানের বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল উপসাগরজুড়ে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা, নিহত ৫১ বগুড়ায় সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর সহধর্মিনীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগ ছওতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ইফতার সামগ্রী বিতরণ  বগুড়া সিটি কর্পোরেশন গঠন চুড়ান্ত পর্যায়ে, ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী-প্রতিমন্ত্রী শাহে আলম ঘোড়াঘাটে আলুর মাঠে বাম্পার ফলন, পাইকারি বাজারে দাম নেই, লোকসানের কৃষক

বগুড়ায় সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর সহধর্মিনীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • সম্পাদনার সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ২৮ ফেব্রুয়ারী শনিবার বাদ আসর বগুড়ার শাজাহানপুর আশেকপুরের জোড়া ফকিরবাড়ী জামে মসজিদে সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর সহধর্মিনী মরহুমা আনোয়ারা বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর জোড়া ফকিরবাড়ী গ্রামে মরহুমা আনোয়ারা বেগমের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারতে দোয়া করা হয়েছে। বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন মরহুমার (জামাই) বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, পরিবারের সদস্য আব্দুল্লাহেল কাফি, আবেদুর রহমান খাঁন চৌধুরী এ্যাপলো, সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন, স্থানীয়দের মধ্যে মাওঃ ইয়াকুব আলী, আবু সোহেল, ইসমাইল হোসেন, আব্দুর রহমান, আবু হুরায়রা, হুমায়ুন কবির সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাছুদুর রহমান। উল্লেখ্য, মরহুমা আনোয়ারা বেগম নন্দীগ্রামের সাবেক সংসদ সদস্য আকবর আলী খান চৌধুরী (প্রাক্তন এম,এল,এ এবং এম,এন,এ) এর সহধর্মিনী ছিলেন। এছাড়াও মরহুমা আনোয়ারা বেগম ৪২-বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর এলাকা) সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু এর শ্বশুরী ছিলেন এবং গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার এর মাতা ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies