1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী: সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে-প্রধানমন্ত্রী  আফগান-পাক সীমান্তে ভয়াবহ সংঘাত: ৩৩১ তালেবান নিহতের দাবি পাকিস্তানের, পাল্টা যুদ্ধবিমান ভূপাতিত করার ঘোষণা আফগানিস্তানের বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল উপসাগরজুড়ে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা, নিহত ৫১ বগুড়ায় সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর সহধর্মিনীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগ ছওতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ইফতার সামগ্রী বিতরণ  বগুড়া সিটি কর্পোরেশন গঠন চুড়ান্ত পর্যায়ে, ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী-প্রতিমন্ত্রী শাহে আলম ঘোড়াঘাটে আলুর মাঠে বাম্পার ফলন, পাইকারি বাজারে দাম নেই, লোকসানের কৃষক

ইরানে মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা, নিহত ৫১

  • সম্পাদনার সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিক্ষার্থীরাও রয়েছে। আহত হয়েছেন আরো ৬০ জন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) এর বরাতে জানানো হয়, হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয় শনিবার ভোরে হামলার লক্ষ্যবস্তু হয়। প্রাদেশিক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় স্কুল ভবনে শিক্ষার্থীরা উপস্থিত ছিল। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় বা হামলার নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমের বলেন, আজ সকালে ইসরাইল সরাসরি ওই বিদ্যালয়ে হামলা চালায়। হামলার আগে সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিল। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে। শনিবার ভোরে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। পৃথক ভিডিও বার্তায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানি ‘শাসনব্যবস্থা’ থেকে উদ্ভূত “হুমকি” মোকাবিলায় এ হামলা চালানো হয়েছে। তাদের বক্তব্যে তেহরানে সরকার পরিবর্তনের প্রচেষ্টার ইঙ্গিতও ছিল। অন্যদিকে, ইরান এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে পাল্টা জবাব দেয়ার অঙ্গীকার করেছে। দুপুরের পর থেকে তারা ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এ হামলার প্রেক্ষাপট আরো তাৎপর্যপূর্ণ, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল। ওমানের মধ্যস্থতায় এ সংলাপ এগোচ্ছিল এবং সর্বশেষ দফা বৈঠক বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হয়। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড, আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies