1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী: সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে-প্রধানমন্ত্রী  আফগান-পাক সীমান্তে ভয়াবহ সংঘাত: ৩৩১ তালেবান নিহতের দাবি পাকিস্তানের, পাল্টা যুদ্ধবিমান ভূপাতিত করার ঘোষণা আফগানিস্তানের বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল উপসাগরজুড়ে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা, নিহত ৫১ বগুড়ায় সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর সহধর্মিনীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগ ছওতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ইফতার সামগ্রী বিতরণ  বগুড়া সিটি কর্পোরেশন গঠন চুড়ান্ত পর্যায়ে, ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী-প্রতিমন্ত্রী শাহে আলম ঘোড়াঘাটে আলুর মাঠে বাম্পার ফলন, পাইকারি বাজারে দাম নেই, লোকসানের কৃষক

আফগান-পাক সীমান্তে ভয়াবহ সংঘাত: ৩৩১ তালেবান নিহতের দাবি পাকিস্তানের, পাল্টা যুদ্ধবিমান ভূপাতিত করার ঘোষণা আফগানিস্তানের

  • সম্পাদনার সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

ইসলামাবাদ ও কাবুল: দক্ষিণ এশিয়ায় ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন সরাসরি সশস্ত্র সংঘাতে রূপ নিয়েছে। শনিবার পাকিস্তান কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে, চলমান ‘অপারেশন গজব লিল-হা’ অভিযানে এখন পর্যন্ত অন্তত ৩৩১ জন আফগান তালেবান ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে জানান, নিহতের পাশাপাশি প্রায় ৫০০ তালেবান সদস্য আহত হয়েছে। পাকিস্তানি বাহিনীর তীব্র আক্রমণে তালেবানের ১০৪টি সামরিক চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ২২টি সীমান্ত পোস্টের নিয়ন্ত্রণ নিয়েছে পাকিস্তান। বিমান হামলায় ৩৭টি লক্ষ্যবস্তু আঘাত করার পাশাপাশি ১৬৩টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। অন্যদিকে, পাল্টাপাল্টি দাবিতে রণক্ষেত্র হয়ে উঠেছে সীমান্ত এলাকা। আফগান সামরিক ও পুলিশ বাহিনীর দাবি, তারা জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এর পাইলটকে বন্দি করেছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। শুক্রবার পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণা করার পর থেকেই দুই দেশের মধ্যে বিমান হামলা ও গোলাগুলি তীব্রতর হয়। এই ভয়াবহ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (EU)। ইইউ-র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস এক বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। একইসঙ্গে আফগান ভূখণ্ড যেন কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies