বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার বলেছেন, সদরবাসি তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। নিময়ন অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হয়। বগুড়া সদর আসনে এখন উপ-নির্বাচন হবে। এই আসনে বিএনপি মনোনিত ধানের ধীষের প্রার্থী রেজাউল করিম বাদশাকে ভোট দিয়ে বিজয়ী করুন। তিনি শুক্রবার বিকালে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডে শেখপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে যুবসমাজের উদ্যাগে জিয়া পরিবারের কল্যান কামনায় ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, রুহুল,মো এনামুল হক, ছাত্র নেতা সিয়াম, আব্দুল মান্নান, ইমরান, মাসুম, মেহেদী হাসান, আপেল, ঝিনুক, মো:জিতু, মোঃ মনোয়ার হোসেন হীরা, রানা মন্ডল, রাজ্জাক, আব্দুল্লাহ আল মামুন রাজিব, মাসুম, আজিজুল, সাব্বির রহমান, আকরাম হোসেন, নাবিউল।