বগুড়া-৬ সদর আসনে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র উত্তোলন করেছে। ২ ফেব্রুয়ারি শুক্রবার বেলা সাড়ে ৩টায় বগুড়া শহরের খান্দার নির্বাচন অফিসে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের নিকর্ট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় জেলা বিএনপি সভাপতি বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, এটি জিয়া পরিবারের আসন। দলীয় সিদ্ধান্তের মাধ্যমে আমাকে নমিনেশন দিয়েছে। এ আসনটি জিয়া পরিবারের আসন,এখানে আমাকে মনোনয়ন দিয়েছে, আমি তাদের প্রতিনিধি হয়ে থাকবো। দীর্ঘ দিন উন্নয়ন বঞ্চিত বগুড়া সদরের মানুষের উন্নয়ন করতে ও তাদের পাথে থাকতে চায়। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, এড. আব্দুল বাছেদ, সাংগঠনিক সম্পাপদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গাসহ জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া সদর ৬ আসনের এমপি প্রার্থী হিসেবে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।