1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শাজাহানপুরে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করেন সাবেক এমপি লালু বগুড়া উপনির্বাচনে বিএনপির প্রার্থী বাদশার মনোনয়ন পত্র উত্তোলন বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশাকে বিজয়ী করুন-সিপার বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত প্রতিটি কৃষকের হাতে দ্রুত পৌঁছে যাবে তারেক রহমানের উপহার ‘কৃষক কার্ড’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জামায়াত আমিরের আহ্বান বগুড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল রমেক হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ঘোড়াঘাটে অসময়ে বাজারে সজনে ডাঁটা, দামেও চড়া

প্রতিটি কৃষকের হাতে দ্রুত পৌঁছে যাবে তারেক রহমানের উপহার ‘কৃষক কার্ড’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

যে কৃষকদের ঘামে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, সেই পরিশ্রমী কৃষকদের সম্মান জানাতে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় শিবগঞ্জে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার অন্তত তিন শতাধিক প্রকৃত কৃষককে সংবর্ধিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলম এমপি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৭ ফেব্রুয়ারী-শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কৃষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষক। তাদের পরিশ্রম ও ত্যাগের কারণেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে। কৃষকদের ন্যায্য অধিকার, প্রণোদনা ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কৃষক কার্ডের ব্যবস্হা করেছেন। যা অচিরেই সকল সম্মানিত কৃষক হাতে পাবেন। ইতিমধ্যে সারাদেশে কৃষকদের দেড় হাজার কোটি টাকার কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies