1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জামায়াত আমিরের আহ্বান বগুড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল রমেক হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ঘোড়াঘাটে অসময়ে বাজারে সজনে ডাঁটা, দামেও চড়া পাঁচবিবির উচনা মাদ্রাসার ৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ রামেবির প্রায় হাজার কোটি টাকার চার দরপত্রে অনিয়মের অভিযোগ, বাতিল ও টেক পুনর্গঠনের দাবি রাজশাহীতে অনুমোদনহীন ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ আরডিএর; বাদীর দাবি কাজ চলছে টেন্ডার দাখিল করায় চাটামোহরে জামায়াতের সেক্রেটারীকে পেটালো বিএনপি নেতাকর্মীরা স্বপ্নের শাজাহানপুর গড়তে চান- এমপি মোরশেদ মিল্টন

স্বপ্নের শাজাহানপুর গড়তে চান- এমপি মোরশেদ মিল্টন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে
oplus_0

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন বলেছেন, উন্নয়ন, সুশাসন ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে শাজাহানপুরকে একটি স্বপ্নের উপজেলায় রূপান্তর করা হবে। জনসেবার মানোন্নয়ন ও দপ্তরগুলোর কার্যকর সমন্বয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মুহা. তৌহিদুল ইসলাম, শেরপুর হাইওয়ে ক্যাম্প ইনচার্জ রইচ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন,সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল ওহেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সাহাবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ আহম্মেদ, বিআরডি কর্মকর্তা হাসেম আলী, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমান, সেক্রেটারি শহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সভাপতি হুমায়ুন কবির হিমু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ,শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার প্রমুখ। এছাড়া সরকারি কমরউদ্দিন কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম. শফিকুত তারিক, সরকারি চাঁচাইতার মাদলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, সেবার মান বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে সংসদ সদস্য পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং ০৬ জন দুস্থ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies