1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জামায়াত আমিরের আহ্বান বগুড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল রমেক হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ঘোড়াঘাটে অসময়ে বাজারে সজনে ডাঁটা, দামেও চড়া পাঁচবিবির উচনা মাদ্রাসার ৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ রামেবির প্রায় হাজার কোটি টাকার চার দরপত্রে অনিয়মের অভিযোগ, বাতিল ও টেক পুনর্গঠনের দাবি রাজশাহীতে অনুমোদনহীন ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ আরডিএর; বাদীর দাবি কাজ চলছে টেন্ডার দাখিল করায় চাটামোহরে জামায়াতের সেক্রেটারীকে পেটালো বিএনপি নেতাকর্মীরা স্বপ্নের শাজাহানপুর গড়তে চান- এমপি মোরশেদ মিল্টন

রাজশাহীতে অনুমোদনহীন ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ আরডিএর; বাদীর দাবি কাজ চলছে

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার প্রদশিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী নগরীর বাজে কাজলা মহল্লায় অনুমোদিত নকশা ছাড়াই দুইতলা ভবন নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।
নোটিশে বলা হয়েছে, সন্তোষজনক জবাব না পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আরডিএর অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, কাজলা মৌজার আরএস ২২৯০ ও ২২৯২ দাগে নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশা প্রদর্শন করা হয়নি। পরিদর্শনে দেখা গেছে, অনুমোদন ছাড়া বা অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মাণকাজ চলছে। এ অবস্থায় কেন অবৈধ নির্মাণ ভেঙে ফেলা বা অপসারণ করা হবে নাÑতার সন্তোষজনক জবাব ৭ (সাত) দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।  নোটিশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব না পেলে আর কোনো বক্তব্য না শুনেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩(খ) ধারা মোতাবেক এ নির্দেশ জারি করা হয়েছে এবং ৩(খ)(২) ধারা অনুযায়ী নোটিশ জারির তারিখ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তি শুনানিতে বক্তব্য দিতে আগ্রহী হলে লিখিত জবাবে তা উল্লেখ করে আগামী ১৬ মার্চ ২০২৬ সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে অনুমোদিত নকশা (যদি থাকে), জমির দলিল, খতিয়ান, খাজনার রশিদ, জাতীয় পরিচয়পত্র ও বাড়ির হোল্ডিং নম্বর উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর মতিহার থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানানো হয়েছে। নোটিশে উল্লেখিত ব্যক্তি মোঃ পারভেজ আলী, তিনি নগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত কহির উদ্দিনের ছেলে। এ ব্যপারে জানতে চাইলে আরডিএর অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক জানান, অফিস থেকে অফিসার পাঠিয়ে বিবাদীকে নোটিশ জারি করা হয়েছে। কাজচ চলমানের বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হবে। অভিযোগকারী মোঃ পারভেজ আলী জানান, আরডিএ কর্তৃপক্ষ নোটির জারি করেছেন। বিবাদী নোটিশ প্রাপ্তির পরও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইমারত নির্মাান কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে মতিহার থানায় বার বার অবগত করা হলে পুলিশ বিবাদীর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নিচ্ছেন না বলেও দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies