রংপুর: রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও রংপুরের গণমানুষের আস্থার প্রতীক জননেতা মো. মাহবুবুর রহমান বেলাল রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল পরিদর্শন করেছেন।গতকাল বৃহস্পতিবার পরিদর্শনকালে তিনি হাসপাতালের ইমার্জেন্সি ও বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালের পরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের অধ্যাপক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে এমপি মহোদয় হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং রোগীদের হয়রানিমুক্ত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।