1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জামায়াত আমিরের আহ্বান বগুড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল রমেক হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ঘোড়াঘাটে অসময়ে বাজারে সজনে ডাঁটা, দামেও চড়া পাঁচবিবির উচনা মাদ্রাসার ৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ রামেবির প্রায় হাজার কোটি টাকার চার দরপত্রে অনিয়মের অভিযোগ, বাতিল ও টেক পুনর্গঠনের দাবি রাজশাহীতে অনুমোদনহীন ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ আরডিএর; বাদীর দাবি কাজ চলছে টেন্ডার দাখিল করায় চাটামোহরে জামায়াতের সেক্রেটারীকে পেটালো বিএনপি নেতাকর্মীরা স্বপ্নের শাজাহানপুর গড়তে চান- এমপি মোরশেদ মিল্টন

নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জামায়াত আমিরের আহ্বান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার প্রদশিত হয়েছে

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসে মিরপুর এলাকার বাস্তব পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। মানুষ যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, সন্তান যেন নিরাপদে স্কুলে যেতে পারে, পরিবার যেন ভয়হীনভাবে চলাফেরা করতে পারে- এটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আমি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি।’বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে জামায়াত আমির আরো বলেন, ‘মিরপুর এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি, নকল টাকা ছাপানোসহ সকল অবৈধ কাজ বন্ধে আমরা বদ্ধপরিকর। এসব অপরাধ কঠোরভাবে দমনের পাশাপাশি জনমনে শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো জনবান্ধব, পেশাদার ও কার্যকর ভূমিকা পালনের দাবি জানিয়েছি।’ তিনি বলেন, ‘আমি মিরপুরবাসীসহ সকল নাগরিককে অনুরোধ করছি- আপনারা সচেতন থাকুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, প্রয়োজনে তথ্য দিন, সহযোগিতা করুন। নিরাপদ সমাজ গড়তে সবার সম্মিলিত সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন। ইনশাআল্লাহ, আমরা একসাথে শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতির মিরপুর গড়ে তুলবো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies