1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জামায়াত আমিরের আহ্বান বগুড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল রমেক হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ঘোড়াঘাটে অসময়ে বাজারে সজনে ডাঁটা, দামেও চড়া পাঁচবিবির উচনা মাদ্রাসার ৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ রামেবির প্রায় হাজার কোটি টাকার চার দরপত্রে অনিয়মের অভিযোগ, বাতিল ও টেক পুনর্গঠনের দাবি রাজশাহীতে অনুমোদনহীন ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ আরডিএর; বাদীর দাবি কাজ চলছে টেন্ডার দাখিল করায় চাটামোহরে জামায়াতের সেক্রেটারীকে পেটালো বিএনপি নেতাকর্মীরা স্বপ্নের শাজাহানপুর গড়তে চান- এমপি মোরশেদ মিল্টন

ঘোড়াঘাটে অসময়ে বাজারে সজনে ডাঁটা, দামেও চড়া

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ- দিনাজপুরের ঘোড়াঘাটে অসময়ে উপজেলার হাটবাজারে মুখরোচক ও পুষ্টিগুণে ভরপুর সজনে ডাঁটিা অসময়ে মিলছে কাঁচাবাজারে। দামে কিছুটা বেশি হলেও রমজান মাসে সজনে পেয়ে খুশি ক্রেতারা। উপজেলার রাণীগঞ্জ বারের শাকিল হোসেন সবজি ক্রেতা বলেন, “রমজান মাসে পরিবারের ছেলে-মেয়েরা মাছ-মাংসের চেয়ে সবজি বেশি পছন্দ করে। তাই বাজারে এসেছি। নতুন সবজি হিসেবে এক পোয়া (২৫০ গ্রাম) সজনে ডাঁটা কিনলাম ৬০ টাকায়। বর্তমানে এটি বাজারের সবচেয়ে দামি সবজি বলে মন্তব্য করেন। নাম না প্রকাশে এক এক অফিসের কর্মকর্তা জানান, “সারাদিন অফিসে ব্যস্ত থাকি, তাই বিকেলে রাণীগঞ্জ বাজারে এসেছি। বাজারে সজনে ডাঁটা দেখে লোভসামলাতে পারিনি। বেশি দাম হলেও ক্রয় করেছি। উপজেলার রাণীগঞ্জ বাজারের ব্যবসায়ী ফারুক জানান, “এখনও দেশীয় জাতের সজনে ওঠেনি। ভারত থেকে আমদানি করা সজনে ডাঁটা বিক্রি হচ্ছে বাজারে। খুচরা বাজারে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় সবজির চাহিদা বেড়ে যায়।” ওসমান পুর বাজারের কাঁচাবাজারের ব্যবসায়ী আব্দুল হাই বলেন, “বুধবার বাজারে ৩ কেজি ওজনের একটি পাতাকপি ১০ টাকা, আলু ১৫-২০ টাকা কেজি, পেঁয়াজ ৩৫ টাকা কেজি, টমেটো ৪০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা কেজি, রসুন ১২০ টাকা আদা ১৪০ টাকা কেজি এবং কাঁচামরিচ ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলার ভাতছালা গ্রামের আব্দুস ছালাম, বিরাহিমপুর গুচ্ছ গ্রামের সাইদুর জানান, সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হওয়ায় সজনে সব বয়সী মানুষের কাছে জনপ্রিয়। গ্রামবাংলার পরিচিত এই সজনের গাছ শীতের শেষে ফুলে-ফলে ভরে ওঠে। উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসতবাড়ির পাশে, রাস্তার ধারে, পুকুরপাড়ে ও জমিনের আইলে এবার প্রচুর সজনে ফুল ধরতে দেখা গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর সজনে ডাঁটার ভালো ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। ঘোড়ঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, উপজেলার ৪ ইউনিয়ন ও একটি পৌরসভায় সজনের গাছ রোপণে বিনা পুঁজিতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। তিনি আরো জানান, “সজনে বীজ রোপণ ছাড়াই গাছের ডাল কেটে মাঠিতে রোপন করলে সহজেই চাষ করা যায়। বসতবাড়ির আশেপাশে, রাস্তার ধারে, পুকুরপাড়ে ও ফসলের আইলে সজনে চাষ করা সম্ভব। বাণিজ্যিকভাবে সজনে চাষে কৃষকদের উৎসাহিত করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষি বিভাগের সহযোগিতায় অনেক কৃষক সজনে চাষ করে অপ্রত্যাশিতভাবে লাভবান হচ্ছেন। আশা করা হচ্ছে, চৈত্র মাসের শেষের দিকে দেশীয় সজনে ডাঁটা বাজারে আসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies