1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
পিলখানা শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে ইফতার মাহফিলের দাওয়াত দিলো জামায়াত জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ ও দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ নন্দীগ্রামে সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে রাস্তার কাজের উদ্বোধন করলেন এমপি মোরশেদ মিল্টন পাগলাপীর সড়ক পরিষ্কারে সংসদ সদস্য – বেলাল গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি এর চাল বিতরণ উদ্বোধন সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীকে ইফতার মাহফিলের দাওয়াত দিলো জামায়াত

  • সম্পাদনার সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওই মাহফিলে উপস্থিত থাকার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।  বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে দাওয়াতপত্রটি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এ সময় তার সাথে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সাক্ষাৎকালে জামায়াত সেক্রেটারির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা: শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তিনি জামায়াত আমিরের সাথে ফোনে কথা বলেন ও কুশল বিনিময় করেন। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সেখান থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতের আমিরের কথা হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করেন। তিনি আমিরে জামায়াতের সঙ্গে কথা বলার আগ্রহ ব্যক্ত করলে আমার টেলিফোন থেকেই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আলাপ হয়। তারা পরস্পর সালাম ও কুশল বিনিময় করেন। ফোনালাপের সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের দাওয়াত দিয়েছেন।তিনি বলেন, আমাদের আমিরে জামায়াত তাকে সপরিবারে, অর্থাৎ তার স্ত্রী ও কন্যাসহ ইফতারে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি এবং প্রধানমন্ত্রী সাদরে তা গ্রহণ করেছেন। ভবিষ্যতে সরকার ও বিরোধীদল উভয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল ডা. শফিকুর রহমানের। সেখানে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies