1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
পিলখানা শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে ইফতার মাহফিলের দাওয়াত দিলো জামায়াত জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ ও দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ নন্দীগ্রামে সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে রাস্তার কাজের উদ্বোধন করলেন এমপি মোরশেদ মিল্টন পাগলাপীর সড়ক পরিষ্কারে সংসদ সদস্য – বেলাল গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি এর চাল বিতরণ উদ্বোধন সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : মির্জা ফখরুল

পাগলাপীর সড়ক পরিষ্কারে সংসদ সদস্য – বেলাল

  • সম্পাদনার সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

রংপুর: রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারের সড়ক পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সড়ক পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুবুর রহমান বেলাল ৷ গতকাল বুধবার পাগলাপীর বাজারের বিভিন্ন সড়ক নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন৷ তার এমন মহৎ কার্যক্রম দেখে স্থানীয় জনগণ তার প্রশংসা করেন। স্থানীয় কয়েকজন পথচারী বলেন, এরকম এমপি আগে কখনো দেখেনি। নিজ হাত দিয়ে রাস্তা পরিস্কার করা। আমরা জনগণ তার এ ধরনের ভালো কাজ সব সময় দেখে যেতে চাই। তার জন্য আমার অন্তর থেকে দয়া রইল। তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে জামায়াতে ইসলামী সংসদ সদস্য সড়ক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমে এসেছে। আমি আমার নিজ এলাকায় এ কাজ করছি।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ও রংপুর সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোঃ আব্দুল গণী, বাংলাদেশ জামায়াত ইসলামীর রংপুর সদর উপজেলার (আমির) মাওলানা মোঃ মাজহারুল ইসলাম,জামায়াতে ইসলামীর রংপুর সদর উপজেলার সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের , রংপুর সদর উপজেলা শাখা’র বায়তুলমাল সম্পাদক মোঃ হাদীউজ্জামান, রংপুর সদর উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাওলানা মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, জামায়াতে ইসলামী’র হরিবেদপুর ইউনিয়ন শাখা’র সভাপতি মোঃ লিপ্টন, হরিদেবপুর ইউনিয়নের সেক্রেটারী জুলফিকার আলী ও হরিদেবপুর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাহারুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ । সংসদ সদস্য জননেতা মাহবুবুর রহমান বেলাল বলেন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে ৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies