1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পলাশবাড়ীতে জামায়াত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • সম্পাদনার সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার প্রদশিত হয়েছে

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে নির্বাচন পরবর্তী জামাত শিবির কর্তৃক যুবদল নেতা কাকন, মশিউর জাসাস নেতা ফিরোজ ও জিয়া সহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়ী ঘর ভাংচুর, হত্যার উদ্দ্যেশে জখম ও ভয়ভীতি প্রদর্শন এবং অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তিনদিনের মধ্যে পৌরসভার পানহাটি ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (৪৯৪) দখলমুক্ত করার আহ্বান জানান।বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর গুপ্ত হামলাকারি গং কে চিহৃিন্ত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী সহ ছাত্র শিবির কর্তৃক উপজেলা বিএনপির সভাপতির নামে ভুয়া স্লোগান দেয়ার তীব্র নিন্দা জানান নেতা কর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পলাশবাড়ী উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা  বিএনপি’র সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাল্লিব সরকার বকুল,গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা যুবদলের ১ নং যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, সদস্য সচিব রাজু আহম্মেদ,স্বেচ্ছাসেবক দল নেতা মমিন মন্ডল,মিল্লাত সরকার মিলন, শামীম রেজা,ইমরান সরকার, ছাত্রদল নেতা আরিয়ান সরকার আরিফ,মেজবা আহমেদ প্রান্ত, জাসাস নেতা আবু হানিফ, শ্রমিক দল নেতা দুলাল সরকার প্রমুখ। বক্তারা,নির্বাচন পরবর্তী জামাত শিবির কর্তৃক যুবদল নেতা কাকন, মশিউর জাসাস নেতা ফিরোজ ও জিয়া সহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়ী ঘর ভাংচুর, হত্যার উদ্দ্যেশে জখম ও ভয়ভীতি প্রদর্শন এবং অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সেই সাথে উল্লেখিত ঘটনায় পলাশবাড়ী থানায় দাখিলকৃত এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় প্রশাসনের প্রতি। বক্তারা আরও বলেন জামাত শিবির কতৃক মটর শ্রমিক ইউনিয়ন,পান বাজার হাট দখল করে অবৈধ চাদা উত্তলনের সাথে জড়িত সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশ শেষে, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা,পৌরসভা থেকে আগত সকল অঙ্গসংগঠনের হাজারো নেতা কর্মীর অংশগ্রহণে একটি বিশাল মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies