1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
পিলখানা শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে ইফতার মাহফিলের দাওয়াত দিলো জামায়াত জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ ও দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ নন্দীগ্রামে সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে রাস্তার কাজের উদ্বোধন করলেন এমপি মোরশেদ মিল্টন পাগলাপীর সড়ক পরিষ্কারে সংসদ সদস্য – বেলাল গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি এর চাল বিতরণ উদ্বোধন সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : মির্জা ফখরুল

জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ ও দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • সম্পাদনার সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার প্রদশিত হয়েছে

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহত যোদ্ধাদের (জুলাইযোদ্ধা) পুনর্বাসন, চিকিৎসা, শিক্ষা সহায়তা ও আর্থিক ভাতা নিশ্চিত করতে যথাযথ ও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের অগ্রগতি, আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের ভাতা, শিক্ষা সহায়তা ও অন্যান্য সুবিধা নিয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন। তিনি বিশেষ করে বিগত সময়ে রাজনৈতিক দলীয় পরিচয়ের কারণে বঞ্চিত হওয়া জুলাইযোদ্ধাদের তালিকাভুক্তি ও সহায়তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, পুনর্বাসন ও সহায়তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। বিগত আমলে বিএনপি-সমর্থিত অনেক জুলাইযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছিলেন বা সহায়তা পাননি। সেসব কেস খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সংশোধন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় গুরুতর আহতদের গেজেট প্রকাশ চলমান। সাম্প্রতিক গেজেটে অতি গুরুতর আহত (ক্যাটাগরি ক), গুরুতর আহত (খ) ও সাধারণ আহত (গ) ক্যাটাগরিতে শতাধিক নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শহীদ পরিবারকে এককালীন অনুদান, মাসিক ভাতা, বিনামূল্যে ফ্ল্যাট ও শিক্ষা সহায়তা দেওয়া হচ্ছে। আহত যোদ্ধাদের চিকিৎসা, পঙ্গুত্ব সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী আরও জানান, জুলাই ফাউন্ডেশনের তহবিল ব্যবহারের স্বচ্ছতা নিয়েও প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন। সরকারের লক্ষ্য হলো রাজনৈতিক বিবেচনাহীনভাবে সব জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের প্রাপ্য সম্মান ও সহায়তা নিশ্চিত করা। জাতি জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা করছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies