1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চাঁদাবাজ, দখলবাজ ও দূর্বৃত্তয়নের স্থান এই জনপদে হবে না -এমপি রেজাউল ইসলাম

  • সম্পাদনার সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলামি বলেছেন, রাণীনগর-আত্রাই কোন দখলবাজ, চাঁদাবাজ ও দূর্বৃত্তয়নের স্থান হবে না। এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ। এলাকাবাসি আমাকে তাদের আমানত ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে। তাদের জানমাল নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোন রাজনৈতিক দূর্বৃত্তায়ন সহ্য করা হবে না। প্রধান মন্ত্রী তারেক রহমানের ৩১ দফা এবং আমার নির্বাচনী ইস্তেহার এই আসনে মানুষের জন্য বাস্তবায়ন করতে আমি অঙ্গীকার বদ্ধ। পর্যায়ক্রমে এলাকাবাসি এর সুফল পাবে। যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোন বিশেষ শক্তির কাছে মাথা নত করবো না। সকল সমস্যাকে সামনে রেখে সবার সহযোগীতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাবো। তিনি মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় হলরুমে রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি নাবিলা ইয়াসমি, রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন প্রমূখ। পরে প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেন তিনি। সেখোনে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies