গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২৫শে ফেব্রুয়ারী বুধবার বগুড়া গাবতলীর পাঁচমাইল হতে সোনারায় পর্যন্ত
১৩ কিঃ মিঃ পাকাকরণ রাস্তা সড়ক ও জনপদ বিভাগের অর্থায়নে ২৩কোটি টাকা ব্যয় নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাব উদ্বোধন করন বগুড়া-৭ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমদ, উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ রুহুল আমীন আজম, উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।