1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান:  সংসদ সদস্য আখতার 

  • সম্পাদনার সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার প্রদশিত হয়েছে

রংপুর: ​রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, “রংপুরে চারজন পূর্ণমন্ত্রী রয়েছেন; আমরা দলাদলি নয়, বরং এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।” তিনি আরও উল্লেখ করেন যে, কাউনিয়া ও পীরগাছার জনগণের প্রত্যক্ষ সমর্থনে তিনি নির্বাচিত হয়েছেন, তাই দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়াই তার মূল লক্ষ্য। মঙ্গলবার দুপুরে কাউনিয়া উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের সহযোগিতা কাম্য নিজেকে বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে উল্লেখ করে আখতার হোসেন বলেন, দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের সক্রিয় সহযোগিতা থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব। উন্নয়ন ও জনকল্যাণের ক্ষেত্রে কোনো বিভাজন নয়, বরং সমন্বিত উদ্যোগই হবে তার প্রধান অঙ্গীকার। প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষ অনেক সময় সরকারি অফিসে এসে ভীতি ও সংকোচে ভোগেন। নিয়ম-কানুন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। এমতাবস্থায় কর্মকর্তাদের আরও সহিষ্ণু ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। ​তিনি স্মরণ করিয়ে দেন যে, জনগণের সেবা প্রদানই সরকারি চাকরির মূল উদ্দেশ্য। তিনি বলেন, “আপনারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাই মানুষের সমস্যা দ্রুত সমাধানে আপনাদের আরও আন্তরিক হতে হবে।” প্রতিটি দপ্তরে সেবা প্রার্থীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে সেবা প্রদানের নির্দেশ দেন তিনি। জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা ও উপহার বিতরণ সভায় তিনি জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “তাদের মহান আত্মত্যাগের ফলেই দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে।” সভা শেষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে রমজান উপলক্ষে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
​বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। গণমাধ্যমকর্মীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করার আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies