1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গাবতলীতে মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে-মির্জা ফখরুল বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: মঈন খান নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল: ইসি সচিব প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি রাণীনগরে সাংবাদিকদের সৌজন্যে জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে সরকারি কর্মকর্তাদের সাথে এমপি মোরশেদ মিল্টনের মতবিনিময় রাজশাহীতে বিজিবির অভিযানে ১১৫ বোতল ভারতীয় মাদক জব্দ

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার প্রদশিত হয়েছে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: “সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি না। আপনারা জনগণের কাতারে থেকে ভালো-মন্দ চিহ্নিত করুন। “মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নির্বাচনোত্তর শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। বেলা সাড়ে ১১টায় শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই গীতা ও চণ্ডী পাঠ করা হয়। এরপর উপজেলার বিভিন্ন ধর্মীয় সংগঠন, পূজা মণ্ডপ কমিটি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডুর সঞ্চালনায় সভায় এমপি সিরাজ আরও বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন মহান মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই বৈষম্যবিরোধী চেতনার বিরুদ্ধে দেশ পরিচালনা করায় গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই মুক্তিযুদ্ধই আমাদের মূল ভিত্তি।” সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার প্রস্তাবনায় বিএনপির কিছু আপত্তি ছিল, যা সরকার উপেক্ষা করে গণভোটের আয়োজন করেছে। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সংবিধান কতটুকু সংশোধন করা হবে, তা সংসদেই আলোচনা করে ঠিক করা হবে।” সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শেরপুরের সভাপতি ডা. বিপ্লব কুমার বর্মন, শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সহসভাপতি প্রকাশ সরকার, লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী, হিন্দু মহাজোটের সভাপতি বিদ্যুৎ সরকার, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, জেলা হিন্দু মহাজোটের সহসভাপতি আশীষ চন্দ্র সরকার, ব্যবসায়ী পীযূষ চক্রবর্তী, ডা. অরুণাংশু মন্ডল, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জয় কিশোর মুন্সী, ডা. অপু বসাক, ডা. তন্ময় বর্মন, গোবিন্দ কাঙ্গাল ভক্ত কমিটির সভাপতি রঞ্জিত কৈরি, লোকনাথ ব্রহ্মচারী মন্দির কমিটির শুভ অধিকারী, ধুনট পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার সাহা, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক শেফালী ঘোষ, অশোক কুমার কুন্ডু, সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচী, সৌমিত্র ঠাকুর, চন্দন কুমার দাস, নিমাই ঘোষ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies