1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গাবতলীতে মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে-মির্জা ফখরুল বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: মঈন খান নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল: ইসি সচিব প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি রাণীনগরে সাংবাদিকদের সৌজন্যে জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে সরকারি কর্মকর্তাদের সাথে এমপি মোরশেদ মিল্টনের মতবিনিময় রাজশাহীতে বিজিবির অভিযানে ১১৫ বোতল ভারতীয় মাদক জব্দ

বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: মঈন খান

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার প্রদশিত হয়েছে

বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলাস্থ জিয়া উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পমাল্য অপর্নের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। এরআগে নরসিংদীর চার আসনে বিএনপির সাংসদ নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনে মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনে সরদার মো. সাখাওয়াত হোসেন ( স্বাস্থ্য মন্ত্রী), নরসিংদী-৫ আসনে আশরাফ উদ্দিনকে নিয়ে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল খানের নেতৃত্বে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তার অফিস খুলছে, গণহত্যাকারীরা দেশে ফিরছে, এই ব্যাপারে বিএনপির অবস্থান কী- এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে, আমি একটু আগে বলেছি, ১৯৭১ এর সেই কালো রাতে- যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মত এই দেশের নিরহ মানুষ উপরে ঝাপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমরা সেই আদর্শে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তিনি বলেন, বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগৎদল পাথরের মত আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল। সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না, বিএনপির জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরো বলেছেন যে, আমরা আইনের শাসনে বিশ্বাসী।বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি, আমরা ২০২৪ সালে ৫ই আগস্ট ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies