1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গাবতলীতে মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে-মির্জা ফখরুল বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: মঈন খান নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল: ইসি সচিব প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি রাণীনগরে সাংবাদিকদের সৌজন্যে জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে সরকারি কর্মকর্তাদের সাথে এমপি মোরশেদ মিল্টনের মতবিনিময় রাজশাহীতে বিজিবির অভিযানে ১১৫ বোতল ভারতীয় মাদক জব্দ

গাবতলীতে সরকারি কর্মকর্তাদের সাথে এমপি মোরশেদ মিল্টনের মতবিনিময়

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার প্রদশিত হয়েছে

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৭ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিল্টনের সাথে সরকারি কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়াজনে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ন কবির, এ্যাসিল্যান্ড আব্দুর রউফ, মডল থানার ওসি আনিছুর রহমান আনিস, প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম, টিএইচএ আমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান, মৎস্য কর্মকর্তা সাকিল আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার তারিকুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, নির্বাচন অফিসার আনিছুর রহমান সহ সরকারি দপ্তরের প্রধানগণ। মতবিনিময় সভা শেষে এমপি মোরশেদ মিল্টন আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপর এমপি মোরশেদ মিল্টন বিভিন্ন প্রকল্পের স্প্রে মেশিন, ফুটবল, হুইল চেয়ার ও পেয়াজ সংরক্ষণের মেশিন বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies