1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গাবতলীতে মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে-মির্জা ফখরুল বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: মঈন খান নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল: ইসি সচিব প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি রাণীনগরে সাংবাদিকদের সৌজন্যে জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে সরকারি কর্মকর্তাদের সাথে এমপি মোরশেদ মিল্টনের মতবিনিময় রাজশাহীতে বিজিবির অভিযানে ১১৫ বোতল ভারতীয় মাদক জব্দ

গাবতলীতে মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যেদিয়ে বগুড়া গাবতলীর বালিয়াদিঘী কলাকোপা’য় মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও নাজাতের জন্য বিশেষ দোয়া মোনাজাত শেষে আজাদ মঞ্জিলে গরীব ও দুুঃস্থদের মাঝে চাউল ও নগদ অর্থসহ মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুমার পুত্র বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীণ কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য জোবেদা খাতুন, অধ্যাপিকা মাহমুদা হাকিম, পরিবারের সদস্য সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, সাফারাতুজ্জামান তালুকদার জেইন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোঃ হাবিবুর রহমান।

উল্লেখ্য, মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদার (গাবতলী এলাকা) মরহুম সিরাজুল হক তালুকদার এমপি’র সহধর্মীনি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র মাতা ছিলেন। এর পূর্বে মরহুমা বেগম হায়াতুন নেছা তালুকদারের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারতে দোয়া মোনাজাত করেন পরিবারের সদস্যবৃন্দ সহ স্থানীয় মুসল্লীগন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies