1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:

৬ সিটি করপোরেশনে দ্রুতই নির্বাচন : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

অল্প সময়ের মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ছয়টি সিটি করপোরেশনে নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, নিয়ম অনুসারে এসব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ‘নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। বিএনপির সাথে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে। মির্জা ফখরুল জানান, ‘দল অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করবে বিএনপি।’দেশের অনেক জায়গায় আওয়ামী লীগের অফিস চালুর খবর পাওয়া যাচ্ছে— এ বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ। তাদের অফিস খোলার কথা নয়। এ সময় ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies