1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:

বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট-আব্দুল মহিত তালুকদার এমপি

  • সম্পাদনার সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট। জনগনকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে চাই। তিনি গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে আদমদীঘি সদর হাট উন্নয়ন এবং কসাইখানা নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু হাসান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, যুবদল নেতা শাহিন হোসেন, রিয়ন সরকার প্রমুখ। উল্লেখ্য: উপজেলা শহর মাষ্ঠার প্ল্যান প্রনয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আদমদীঘি সদর হাট উন্নয়ন ও কসাইখানা নির্মাণ কাজের জন্য মোট ১ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে বলে উপজেলা প্রকৌশ বিভাগ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies