1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে: তারেক রহমান বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন ১৪ এপ্রিলের আগে সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন: সরকার চাইলেই তিস্তা প্রকল্পে কাজ শুরু করবে চীন ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা গাবতলীতে বিশিষ্ট সাংবাদিক মাজেদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন জয়পুরহাটে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

সান্তাহারে ১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা, গ্রেপ্তার- ৩

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার প্রদশিত হয়েছে

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক মার্কেট দখলের চেষ্টায় আপন তিন ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সান্তাহার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সেতু (৪০), সানী (৩৭) ও হাসিবুর রহমান (২৫)। রোববার দুপুরে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতে পাঠিয়েছে। এর আগে গত ১৯ ফেব্রয়ারী আব্দুল্লাহ আল কাফি নামের এক ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে ওই মার্কেটের ওপর ১৪৪ ধারা জারি হয়। মার্কেট মালিক ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফি বলেন, উপজেলার সান্তাহার মেইন রোডে মেসার্স সপ্তভা শাড়ী বিতান নামে তার এবং নিবিড় বস্ত্র বিতান নামে তার আপন চাচাতো ভাই নাসিফ আরেফিন নিবিরের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তাদের চাচা আব্দুর রাজ্জাক ও তার তিন ছেলে মিলে প্রতিষ্ঠান দুটি সহ পুরো মার্কেট দখলের পায়তারা করে আসছিলেন। এমতাবস্থায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আব্দুল্লাহ আল কাফি। গত ১৯ ফেব্রয়ারী বিচারক ওই মার্কেটে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারির আদেশ দেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেন আদালত। এরই মধ্যে ১৪৪ ধারা অমান্য করে শনিবার দুপুরে আব্দুর রাজ্জাকসহ তার তিন ছেলে ওই মার্কেট দখল নিতে যান। ওই দিন বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার তিন ছেলেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ওই মার্কেটে ১৪৪ ধারা জারি ছিলো। সেটি অমান্য করে দখলের চেষ্টাকরলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের গ্রেপ্তার করে ১৫১ ধারায় কোর্টে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies