1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে: তারেক রহমান বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন ১৪ এপ্রিলের আগে সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন: সরকার চাইলেই তিস্তা প্রকল্পে কাজ শুরু করবে চীন ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা গাবতলীতে বিশিষ্ট সাংবাদিক মাজেদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন জয়পুরহাটে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার প্রদশিত হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, আমরা সে বিষয়ে আলোচনা করেছি। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দফতর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সে অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বান করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। সেটা নির্ধারণ হয়েছে ১২ মার্চ।’তিনি বলেন, ‘আগামী ১২ মার্চ সংসদ অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন- অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে- সেগুলো উপস্থাপন করা হবে। এছাড়া সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।’রাজধানীর আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের একটি সংবাদ আমাদের কাছেও এসেছে। আমি বিষয়টি খোঁজ নিতে বলেছি এবং তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছি।’ শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।  সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ হয় পরদিন ১৩ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি। এই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপি ইতোমধ্যেই দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচন করেছে। তাঁর নেতৃত্বে নতুন সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। তবে বিএনপি এখনও স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ পদে কাকে মনোনীত করবে– তা প্রকাশ করেনি। অন্যদিকে ৬৮ আসন পাওয়া বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের সংসদীয় দলের সভায় দলটির আমির শফিকুর রহমানকে নেতা নির্বাচিত করেছেন। বিরোধীদলীয় উপনেতা হয়েছেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ হয়েছেন জামায়াতের শরিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গৃহীত জুলাই জাতীয় সনদ অনুযায়ী, এবার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হওয়ার কথা। বিএনপির নির্বাচনী ইশেতেহারেও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies