1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে: তারেক রহমান বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন ১৪ এপ্রিলের আগে সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন: সরকার চাইলেই তিস্তা প্রকল্পে কাজ শুরু করবে চীন ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা গাবতলীতে বিশিষ্ট সাংবাদিক মাজেদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন জয়পুরহাটে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে। এই দিবসের প্রথম প্রহরে রাত্রি ১২ টা ০১ মিনিটে উপজেলা শহীদ মিনারে নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, থানা পুলিশ এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালবেলা সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) পলাশ উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান প্রমুখ। শেষে ২১ ফেব্রুয়ারী উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies