দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার নবনির্বাচিত এমপি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সার্বজনীন সনাতনী সংঘ তালোড়ার পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় সান্তাহারস্থ তাঁর বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন তালোড়া পৌসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, বিএনপি নেতা কেবিএম হিবজুল্লাহ, সংঘের সভাপতি সুবাস প্রসাদ কানু, সাধারণ সম্পাদক সুব্রত ঘোষ, যুগ্ম সম্পাদক অরবিন্দ কুমার দাস, স্বপন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র দাস, সহসাংগঠনিক সম্পাদক রমেশ রাজভর, দপ্তর সম্পাদক সাজু প্রসাদ কানু, তালোড়া পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মানিক চন্দ্র দাস, সদস্য পলাশ চন্দ্র দাস, মানিক চন্দ্র দাস, কনক চন্দ্র দাস প্রমুখ।