1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপি মতবিনিময় সভা

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মাদ সাইফুল আবেদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ। পরে প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার এমপি ২০২৫-২৬ অর্থ বছরে এডিপির অর্থায়নে বিনামূল্যে সেলাই মেশিন, স্প্রে মেশিন, ফুটবল, স্কুল ব্যাগ, ঢেউটিন, শুকনা খাবার ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies